শোকাহত মাগুরা, কিংবদন্তী ফুটবলার খবির হোসেনের দাফন সম্পন্ন।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার কিংবদন্তী ফুটবলার খবির হোসেন (৮০) আজ সোমবার (১৮ এপ্রিল) ভোরে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি.. রাজিউন)। দুপুর ২টায় মাগুরা শহরের নোমানী ময়দানে জানাজা শেষে নিজনান্দুয়ালী গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি ৩পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

১৯৬২ সাল থেকে কয়েকবার পূর্ব পাকিস্তান প্রাদেশিক পুলিশের ফুটবল  দলের হয়ে জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন তিনি। এ সময় তিনি চীন, থাইল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলা দেখিয়ে সবার নজর কাড়েন। কলকাতার ফুটবল লিগেও খেলেছেন। ঢাকার আজাদ ক্লাব ও খুলনা বিভাগীয় দলের হয়ে দেশের বিভিন্ন মাঠ দাপিয়েছেন খবির আহমেদ।

১৯৫৯ সালে তাঁর নৈপুন্যে যশোর মডেল স্কুল (এখনকার সরকারি বালক বিদ্যালয়) শিরোপা জিতেছিল পূর্ব পাকিস্তান আন্তঃস্কুল ফুটবলে। সে সময় থেকেই তার ফুটবল নৈপূন্যের খ্যাতি ছড়িয়ে পড়ে।

খবির হোসেনের মৃ্ত্যুতে মাগুরা-২ আসনের এমপি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. ডঃ শ্রী বীরেন শিকদার, মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহহাব, মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

মাগুরানিউজ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্ট্রাইকার মাগুরার কৃতি সন্তান নাজমুল হাসান লোভন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: