দিনভর আলোচনা, শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থী পান্নু’র নির্বাচন বর্জনের ঘোষণা।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীপুর উপজেলার ৪ নং শ্রীপুর ইউনিয়নের বিএনপি মনোনিত প্রার্থী মোঃ এনামুল হক পান্নু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বুধবার বিকেল ৪ টায় তখলপুর গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচন বর্জনের কারণ হিসেবে এনামুল হক পান্নু কারো নাম উল্লেখ না করে বলেন, মনোনয়ন পত্র দাখিল করার পর থেকেই তার ও তার পরিবারের সদস্যদের উপর প্রকাশ্যে এবং মোবাইলের মাধ্যমে বিভিন্ন প্রকার ভয়-ভীতি এমনকি প্রাণনাশের হুমকি প্রদান করা হচ্ছে।

এছাড়াও বর্তমান বিতর্কিত নির্বাচন কমিশনের উপর তার কোন প্রকার আস্থা নেই। হুমকি-ধামকির বিষয়ে স্থানীয় প্রশাসন বা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, এখন অভিযোগ দিয়েও কোন কাজ হবে না বলে দিইনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রায় ২০ দিন ধরে তিনি নিজ বাড়িতে কার্ষত অবরুদ্ধ হয়ে আছেন। বাইরে বের হতে পারছেন না। নির্বাচন করতে গিয়ে যদি প্রাণহানির আশংকা থাকে তাহলে নির্বাচনে থেকে লাভ কি? জান-মালের ক্ষতির হাত থেকে নিরাপদে থাকতে একজন নিরীহ প্রার্থী হিসেবে তিনি নির্বাচন বর্জন করছেন বলে জানান।

এদিকে মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করে একই দিনে সাংবাদিক সম্মেলন ডেকে তার নির্বাচন বর্জনের বিষয়টি স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: