মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। ভোট ৭ মে। আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
মনোনয়ন জমাদানকে ঘিরে আজ উপজেলা সদর উৎসবের শহরে পরিণত হয়। প্রার্থীদের পক্ষে চলে শো ডাউন। বাদ্য বাজনা নিয়ে ভ্যান-নসিমনে চড়ে লোকজন সমবেত হন। মিছিল দেন প্রার্থীর নামে।
বড় আকারের নৌকা প্রতীকও তুলে ধরা হয় সবার সামনে। অনেক প্রার্থী সাথে মাইকও নিয়ে আসেন। দোকানে দোকানে খাবার বিক্রি আজ তুঙ্গে।


