মাগুরায় বটবৃক্ষের ছায়াতলে পথিকের জন্য বিশ্রামস্থল নির্মান

মাগুরানিউজ.কম:

mn

বটবৃক্ষের ছায়াতলেএকটু বিশ্রামের স্বাদ নিতে মন চায় না কোন পথিকের ? আর তা যদি হয় শান বাঁধানো, তাহলে তো আর কথাই নেই। ক্লান্ত কৃষক মাঠ থেকে ফিরে বিশ্রামের অবসরে মনের অজান্তে কখন যে ঘুমিয়ে পড়ে কে জানে ? দুপুর গড়িয়ে বিকেল, কেটে যায় ক্লান্তি।

সম্প্রতি মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের মাঠ ও মাগুরা শ্রীপুর সড়কের পাশে বটবৃক্ষের গোড়ায় এমনই শান বাঁধানো ছায়াশীতল পরিবেশে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

mn

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, নির্বাহী অফিসার মোহাম্মাদ আশরাফুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইমরাম আলী বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুলসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর এ শেফা জানান, গত অর্থবছরের একটি প্রকল্পের আওতায় প্রায় এক লাখ টাকা ব্যয়ে এ বিশ্রামস্থল নির্মাণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: