মাগুরানিউজ.কমঃ
কয়েক দিনের টানাপোড়েন শেষ হয়েছিল শুক্রবারই। শেষ পর্যন্ত কলকাতার মাটিতে পা রাখল পাকিস্তান ক্রিকেট দল। এবিপি জানায়, লাহোর থেকে আবুধাবি হয়ে যখন কলকাতা বিমানবন্দরে নামলেন আফ্রিদিরা, তখন কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় গোটা চত্বর।
১৫ জন ক্রিকেটার সহ পাকিস্তানের দলে এসেছেন মোট ২৭ জন। পাকিস্তান ছাড়ার আগেই প্রধান কোচ ওয়াকার ইউনুস সাংবাদিকদের বলেছিলেন, ভারতে সব সময়ই চমত্কার আতিথেয়তা পান তাঁরা।
বিশ্বকাপে খেলতে আসার অনিশ্চয়তা কেটে যাওয়ার পর আর পিছনে তাকাতে রাজি নন ইউনুস, আফ্রিদিরা। ইউনুস বলেন, ভাল খেলতেই বিশ্বকাপে নামছি। আশা করি সমর্থকদের নিরাশ করব না।


