বিপিএলের নতুন চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স

মাগুরানিউজ.কমঃ

masrafee

নতুন এক চ্যাম্পিয়নকেই পেল বিপিএল-এর ‍তৃতীয় আসর। বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে অভিষেক আসরের শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০তম ওভারে ৭ উইকেটে জয় তুলে নেয় মাশরাফির দল।

আর এই জয়ের মধ্য দিয়ে ট্রেবল ট্রফি জয়ের স্বাদ পেলেন মাশরাফি। আগের দুই আসরে ঢাকার হয়ে খেলে বিপিএল শিরোপা জিতেছিলেন তিনি।

এর আগে মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে বরিশাল বুলস।

শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার মেহেদি মারুফ ১১ রানে ফিরে গেলেও আরেক ওপেনার খেলেন ৩৩ রানের ‍দুর্দান্ত এক ইনিংস। ১৯ বলের ইনিংসে ছিল ২ চার ও ২ ছয়। দলীয় ৫৪ রানে যদিও ড্যারেন স্টিভেন্সের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর সাব্বির ৯ রানে বিদায় নিলেও মূল ইনিংস খেলেন শাহরিয়ার নাফিস ও মাহমুদউল্লাহ। নাফিস ৩১ বলে অপরাজিত ছিলেন ৪৪ রানে। যেখানে ছিল ২টি চার ও ৩টি ছয়। আর শেষ দিকে ৩৬ বলে ৪৮ রানে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়।

কুমিল্লার পক্ষে একটি করে উইকেট নেন মাশরাফি, আশার জাইদি, কুলাসেকারা ও ড্যারেন স্টিভেন্স।

এর আগে মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে বরিশাল বুলসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের দল বরিশাল বুলসের সামনে সুযোগ থাকছে প্রথমবারের মতো শিরোপা জেতার।

তবে বিপিএল তৃতীয় আসরে যারাই শিরোপা জিতুক না কেনও বিপিএল নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে এই আসরে।

উল্লেখ্য, ২২ নভেম্বর রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এবারের টুর্নামেন্টটিতে প্রথম রাউন্ডে তিন পর্বে ১০টি করে ম্যাচ খেলেছে ৬টি দল। রাউন্ডের সেরা ৪ দল উঠে শেষ চারে। শেষ চারের লড়াই শেষে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর বরিশাল বুলস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: