মাগুরানিউজ.কমঃ
ইতিহাসের সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুইশ উইকেট ও ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মাগুরার সাকিব আল হাসান। একই সঙ্গে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে দুইশ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
অনন্য কীর্তি গড়ার জন্য সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছেন মাগুরাবাসী ও মাগুরার ২৪ ঘন্টার সংবাদমাধ্যম মাগুরানিউজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার চট্টগ্রামের মাটিতে শুরুতেই ফাফ ডু প্লেসিসকে আউট করেন সাকিব। এরপর হাশিম আমলার উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে দুইশ উইকেটের স্বাদ নেন বাঁহাতি এই স্পিনার।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি ২০৭ উইকেট নিয়েছেন ১৫৩ ম্যাচ খেলে। এরপরই আছেন সাকিব আল হাসান।


