মাগুরানিউজ.কমঃ
ভারতের আইপিএল ফিক্সিং কেলেঙ্কারির ধাক্কা লাগলো চ্যামিম্পয়ন্স লিগ টি২০তে। ৬ মৌসুম সফলভাবে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার পর অবশেষে এটি আর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ক্রিকেট সাউথ আফ্রিকাকে (সিএসএ) নিয়ে গঠিত চ্যাম্পিয়ন্স লিগ টি২০ আয়োজক কর্তৃপক্ষ।
বুধবার টুর্নামেন্টটির ভবিষ্যৎ নিয়ে এক বৈঠকে মিলিত হয় এই কমিটি এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া, দর্শক স্বল্পতার কারণেই মূলতঃ এই টুর্নামেন্টটি আর আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি২০ অনুষ্ঠিত হওয়ার কথা চিল আগামী সেপ্টেম্বর-অক্টোবরে। বিসিসিআই থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিস্তারিত আসছে…


