ফুরফুরে মেজাজে এলেন সাকিব। অন্যরকম সংবাদ সম্মেলন

মাগুরানিউজ.কমঃ 

sakibmn

গণমাধ্যম থেকে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনের জন্যে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সহ-অধিনায়ক সাকিব আল হাসানকে চাওয়া হয়। সাকিবও কথা রাখেন। কথা রেখে মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর পৌনে ৩টায় হাজির সাকিব। তাও আবার মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামকে ছাড়া!

ড্রেসিং রুম থেকে একাই চলে আসেন সংবাদ সম্মেলন কক্ষে। বসে পড়েন নির্ধারিত আসনে। এসেই সাকিব আল হাসান, ‘চলেন শুরু করি।’ গণমাধ্যমকর্মীরা মিডিয়া ম্যানেজারের অপেক্ষায় থাকলেও সাকিব, ‘লাগবে না আজকে আর।’

এর আগে সাকিবকে এতটা ফুরফুরে পাওয়া যায়নি। সবসময় কম কথা বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। স্বল্পভাষী সাকিব এক কথায় উত্তর দিতেই বেশি পছন্দ করেন। আর যুক্তি ছাড়া কোনো কথা বলতেও পছন্দ করেন না।

সিরিজ জয়ের আনন্দ অন্য সবার কাছে কী তা সাকিব আল হাসান জানেন না। শুধু জানেন যেটা প্রথমবার হয় সেটাই তার কাছে ‘বিশেষ কিছু’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৭ এবং চলতি সিরিজে। দুটিতেই সাকিব ছিলেন লাল-সবুজের জার্সি গায়ে।

বুধবার ক্রিকেটের সবচেয়ে বড় পরাশক্তি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা। বুধবার চট্টগ্রামের মাটিতে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

সিরিজ জয়ের আগে কী ভাবছেন সাকিব? জানতে চাওয়া হলে সাকিব উত্তর দেন ভিন্নভাবে, ‘যদি সিরিজটি জিততে পারি তাহলে অনেক বড় ব্যাপার হবে। কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তো আমরা আগে কখনো করিনি। যে জিনিসটা আগে করিনি, স্বাভাবিকভাবে সেই জিনিসটা হলে অনেক বড় হবে। আর প্রথম জিনিসের আনন্দ সবসময়ই বেশি। এখন পর্যন্ত যেটা করেছি সেটাও অনেক বড়। এর আগে তো কখনো সিরিজের কোনো ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারিনি। এবার পেরেছি। এটাও অনেক একটা বড় ব্যাপার।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: