দক্ষিণ আফ্রিকাকে ২৯ রানে হারালো বাংলাদেশ

মাগুরানিউজ.কমঃ

bd1920150707211737

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ২৯ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার ডারবানে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩০ ওভার করে খেলা হয়।

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকার যুবারা। ৩০ ওভারে বাংলাদেশ অ-১৯ পাঁচ উইকেট হারিয়ে ১৫৭ রান করতে সক্ষম হয়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ ৫৭ রান করেন।

৬৩ বলে ৮টি চার দিয়ে তিনি এই ইনিংস সাজান। এছাড়া জাকির হাসান ৩৩ এবং সাইফ হাসান ২৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার গালিয়েম ২৮ রানে দুইটি উইকেট পান।

১৫৮ রানে লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা অ-১৯ দল নির্ধারিত ৩০ ওভারে নয় উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয়। আকিল ইব্রাহীম সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া মুলডার করেন ২৫ রান।

বাংলাদেশের মুসাব্বেক হোসেন ১৯ রানে এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩৩ রানে তিনটি করে উইকেট নেন। এছাড়া রিফাত প্রধান দুটি উইকেট নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: