রোড-টু-ফাইনালঃ মাগুরায় মুখোমুখি আর্জেন্টিনা-চিলি

ডেস্ক রিপোর্ট, মাগুরানিউজ.কমঃ

COPA-Final-prev-610x336

কোপা আমেরিকা-২০১৫ এর ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে চিলি ও আর্জেন্টিনা। সান্তিয়াগোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। সারা বিশ্বে এই আয়োজনকে ঘিরে যেমন উত্তেজনা আর উদ্দীপনা, তেমনি উন্মাদনা এখন মাগুরাতেও চরমে উঠেছে । এই মুহূর্তে হাজার হাজার সমর্থক ভাগ হয়ে গেছে মূলত দুটো শিবিরে – আর্জেন্টিনা আর চিলি।

আসরের ১৪ বারের চ্যাম্পিয়ন মেসির দল ঘোঁচাতে চায় ২২ বছরের শিরোপা খরা। পুরো টুর্নামেন্টে গোল না পেলেও প্যারাগুয়ের বিপক্ষে সেমিফাইনালে ফর্মে ফেরার আভাস দিয়েছে আর্জেন্টিনার তারকাখচিত ফরোয়ার্ড লাইন।লিওনেল মেসি ও অ্যাঞ্জেলো ডি মারিয়া রয়েছেন দারুন ছন্দে।

অন্যদিকে, ফাইনালে ইতিহাস গড়ার হাতছানি থাকছে চিলির সামনেও। কোপা আমেরিকার ৯৯ বছরের ইতিহাসে চার বার ফাইনাল খেললেও কখনও শিরোপা জিততে পারেনি তারা। এবার সে শূন্যতা ঘোঁচাতে মরিয়া অ্যালেক্সিস-ভিদালদের মারকুটে এ দলটি।

ল্যটিনদের বিশ্বকাপ খ্যাত এই প্রতিযোগিতায় ২৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও চিলি, কিন্তু কখনই চিলি জিততে পারেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: