সেরা ‘সিরিজ’ জয়: মাগুরাবাসির অভিনন্দন

মাগুরানিউজ.কমঃ

cricket1435178261

ভারতকে হারিয়ে ১৮তম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে এটি বাংলাদেশের ১৪তম সিরিজ জয়। আজ পর্যন্ত বাংলাদেশ যতগুলো সিরিজ জিতেছে সবগুলো থেকে ভারতের বিপক্ষে পাওয়া ওয়ানডে সিরিজ জয়কে এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বুধবার তৃতীয় ও শেষ ম্যাচ শেষে মাশরাফি এ কথা বলেন।

মাশরাফি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ যতগুলো সিরিজ জিতেছে তার মধ্য থেকে এটা সেরা। কারণ ভারত বিশ্বকাপে যেই দলটা খেলেছে সেই দলটাই এসেছে। আমরা ভালো খেলে সিরিজ জিতেছি বলে এটা আমাদের সর্বোচ্চ সাফল্য।’

তবে ঘুরে ফিরে শেষ ওয়ানডে ম্যাচটি হারের কথা বারবার উঠেছে মাশরাফির কাছে। মাশরাফির কণ্ঠেও শেষ ম্যাচে হারের সুর।

মাশরাফি বলেন, ‘কেউ হারতে চায় না। আমরাও জিততে চেয়েছিলাম। কেউ হয়তো বা চিন্তা করেনি যে আমরা ২-১ এ সিরিজ জিতবো। অনেকেই ভেবেছে আমরা একটা ম্যাচ জিততে পারি। আজকের ম্যাচটি আমরা সেভাবে খেলতে পারিনি। প্রথম দুটি ম্যাচে আমাদের জেতা উচিত ছিল তাই আমরা জিতেছি। আশা করি এভাবে খেলতে পারবো।’

অধিনায়ক হিসেবে সাফল্যের প্রসঙ্গ তুলতেই মাশরাফির সহজ স্বীকারোক্তি, ‘এর আগে আইসিসি র‌্যাংঙ্কিংয়ের এক-দুই-তিন-চার নম্বর দলের সঙ্গে কখনো সিরিজ জিতিনি। সেখানে ভারত ওয়ানডে র‌্যাংঙ্কিংয়ে দুই নম্বর দল। তাদের সঙ্গে জেতা অবশ্যই আমি বলবো সেরা। তবে কোনো জয়ই আমাদের কাছে কখনো ছোট ছিল না। যেভাবে খেলছি এভাবে খেলতে থাকলে হয়তো সবাই সমীহ করবে, আমরাও ভালো করবো।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: