মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামে মাঠে ফুটবল খেলার গোলপোস্ট থেকে আজ বৃহস্পতিবার সকালে শিশির (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় বাজারের মুদি দোকানের কর্মচারী শিশির বিশ্বাস গঙ্গারামপুর গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে।
শালিখা থানার ওসি আবু জিহাদ জানায়, এলাকাবাসীর খবরের ভিত্তিতে তারা গঙ্গারামপুর হাইস্কুলের পাশে খেলার মাঠের গোল পোস্ট থেকে শিশিরের ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তর রিপোর্টের ভিত্তিতে এটা হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে।


