মাগুরানিউজ.কমঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাগুরাতে হয়ে গেলো ঐতিহ্যবাহী ‘গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা’। শালিখা উপজেলার সিংড়া গ্রামে আজ অনুষ্ঠিত হলো গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা।
স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণীচক্র ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এ ব্যতিক্রমী প্রতিযোগিতা দেখতে অঞ্চলের হাজার হাজার মানুষ ভীড় জমায়।
প্রতিযোগিতায় প্রায় ২০টি গরুর গাড়ি অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনেশ্বরগাতি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বিমলেন্দু শিকদার।


