মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। ১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকার কারণে ফলাফল ঘোষণা হয়নি।
শালিখার ৬ ইউনিয়নের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন-
শতখালিতে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন,
বুনাগাতিতে বখতিয়ার হোসেন,
আড়পাড়ায় স্বতন্ত্র প্রার্থী আরজ আলী,
ধনেশ্বরগাতিতে বিমলেন্দু শিকদার,
তালখড়িতে সিরাজ মন্ডল,
শালিখায় আমজাদ হোসেন।
বিশৃঙ্খলার কারণে শালিখার বামনখালী কেন্দ্রের ভোটগ্রহণ দুপুরে স্থগিত হয়ে যাওয়ায় গঙ্গারামপুর ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।


