আজ শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
মাগুরানিউজ.কমঃ
মাগুরায় দশটি স্বর্ণবারসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটক মণীন্দ্রনাথ দত্ত (৪০) সাতক্ষীরার বেতুয়া গ্রামের নরেন্দ্রনাথ দত্তের ছেলে।
রোববার সকালে মাগুরা-যশোর সড়কের শালিখা থানার সামনে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে ওই বাসযাত্রীর কাছ থেকে এগুলো আটক করা হয়।
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে মাগুরানিউজকে জানান, রবিবার সকাল ৬ টার দিকে মাগুরা-যশোর সড়কের শালিখা থানার সামনে সংগ্রাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায় পুলিশ। এ সময় ঢাকা থেকে সাতক্ষিরাগামী মণীন্দ্রনাথ দত্ত নামে এক যাত্রীর প্যান্টের গোপন পকেট থেকে ১০ টি সোনার বার উদ্ধার হয়। যার ওজন দুই কেজি ৩০০ গ্রাম।
তিনি আরো জানান, এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে। মনিন্দ্রনাথকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।


