মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর ও শালিখায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। ভোট ৭ মে। ৭ এপ্রিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
মনোনয়ন জমাদানকে ঘিরে আজ দুই উপজেলা সদর উৎসবের শহরে পরিণত হয়। প্রার্থীদের পক্ষে চলে শো ডাউন। বাদ্য বাজনা নিয়ে ভ্যান-নসিমনে চড়ে লোকজন সমবেত হন। মিছিল দেন প্রার্থীর নামে।
বড় আকারের নৌকা প্রতীকও তুলে ধরা হয় সবার সামনে। অনেক প্রার্থী সাথে মাইকও নিয়ে আসেন। দোকানে দোকানে খাবার বিক্রি আজ তুঙ্গে ছিলো।


