মাগুরানিউজ.কমঃ
ঢাকা অফিস: আজ থেকে সবার জন্য উন্মুক্ত ফেসবুক লাইভ। এই ফিচারের মাধ্যমে স্মার্টফোন দিয়ে ফেসবুকে ভিডিও লাইভ করা যাবে। এতদিন এই সুবিধা সেলিব্রেটি এবং ভেরিফায়েড প্রোফাইল ও পেজের জন্য চালু ছিল।
বুধবার সন্ধ্যায় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ফেসবুক পেজে লিখেছেন, আজ আমরা সবার জন্য ফেসবুক লাইভ চালু করছি। এর মাধ্যমে সহজেই লাইভ ভিডিও তৈরি ও শেয়ার করা যাবে। লাইভ সুবিধা যেনো পকেটে টিভি ক্যামেরা থাকার মত।
ফেসবুকে করা লাইভ ভিডিও টাইম লাইনে সেভ থাকবে। চাইলে সেটি অন্য যেকোনো সময় দেখা এবং শেয়ার করা যাবে। এজন্য ফেসবুককে কোনো ফি দিতে হবে না। এটি ফেসবুকের উন্মুক্ত পরিষেবা।


