মাগুরানিউজ.কমঃ
চতুর্থ ধাপের ৭৪৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ইউপিতে আগামী ৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২৭ মার্চ রাতে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার বিষয়টি জানানো হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০ ও ১১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ১৯ এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছে।
এ দফার নির্বাচনে মাগুরার শালিখা উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।


