মহম্মদপুরের ৮ ইউনিয়ন পরিষদে ভোট ৭ মে

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস:

চতুর্থ ধাপের ৭৪৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ইউপিতে আগামী ৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (২৭ মার্চ) রাতে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার বিষয়টি জানানো হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১০ ও ১১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ১৯ এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছে।

ইতোমধ্যে প্রথমধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপের ৬৪৩ ইউপির ভোট হবে আগামী ৩১ মার্চ। আর তৃতীয় ধাপের ৬৮৫ ইউপিতে ভোট হবে ২৩ এপ্রিল। এবার দেশের নির্বাচন উপযোগী প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এ দফার নির্বাচনে মাগুরার মহম্মদপুর উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত ইউনিয়নগুলি হলো মহম্মদপুর সদর, বালিদিয়া, পলাশবাড়িয়া, বিনোদপুর, দীঘা, বাবুখালি, রাজাপুর ও নহাটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: