মাগুরা-যশোর সড়কে গাছ ফেলে ডাকাতি, বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার- 

মাগুরার শালিখায় সড়কে গাছ ফেলে ডাকাতির সময় গতরাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত (৩৫) নিহত হয়েছে। তার নাম ওবায়দুর রহমান শিকদার (৩২)। ওবায়দুর শালিখার বুনাগাতি ইউনিয়নের মেজবা উদ্দিনের ছেলে।

শালিখা থানার ওসি আবু জিহাদ খান জানান, রাত ১টার দিকে তিনি খবর পান মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর ব্রীজের কাছে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। এ খবর পেয়ে তখনই তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে যান। এসময় ডাকাতদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। কিছুক্ষণ পর ডাকাতরা পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তির নাম ওবায়দুর রহমান শিকদার (৩২)।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২টি গাছকাটা করাত উদ্ধার করা হয়। এ ঘটনায় শালিখা থানায় ডাকাতি ও অপমৃত্যুর দুটি পৃথক মামলা হয়েছে।

এসময় ৫ পুলিশ সদস্য সামান্য আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।ওবায়দুরের বিরুদ্ধে মাগুরা ও যশোরে ৪টি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: