মাগুরানিউজ.কমঃ
ষ্টাফ রিপোর্টার-
বাসচাপায় দুই ভাই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা সদর উপজেলার মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের বারোমাইল এলাকায় তাদের বহনকারি মটর সাইকেলটিকে পেছন থেকে চাপা দেয় দ্রুতগামী একটি বাস। ঘটনাস্থলেই মারা যান রাজু নামের আরোহী, কিছুক্ষণ পরই হাসপাতালে মারা গেলেন অপর আরোহী লিটন বিশ্বাস।
জানা যায়, একমাত্র ছেলে নাইমের মুসলমানির অনুষ্ঠান উপলক্ষে আত্মীয় স্বজনদের বাড়িতে বাড়িতে দাওয়াত কার্ড পৌছে দিতে যাচ্ছিলেন মো: লিটন বিশ্বাস (২৭) নিজে সাথে আপন চাচাতো ভাই রাজু (২৪)।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ জানান- বারোমাইল মিল এলাকায় পেছন থেকে মেহেরপুর থেকে ঢাকাগামী মেহেরপুর ডিলাক্সের পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজু মারা যান। গুরুতর আহত অবস্থায় মটরসাইকেল চালক লিটনকে মাগুরা সদর হাসপতালে ভর্তি করা হলে অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। ড্রাইভার পালিয়ে গেছে।
লিটনের একছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত রাজু সদ্য বিয়ে করেছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Like this:
Like Loading...