মাগুরা নিউজের সহযোগীতা চাইলো শালিখা’র শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিনিধিঃ

মাগুরার শালিখার স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদানে চরম অব্যবস্থার শিকার হয়েছে শতাধিক শিক্ষার্থী। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষনের জন্য মাগুরা নিউজের সহযোগীতা কামনা করলো শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকরা।

এব্যাপারে ছান্দড়া প্রগতী মাধ্যমিক বিদ্যালয়, শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়, শ্রীহট্র মাধ্যমিক বিদ্যালয়, সেওজগাতী আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ‘মাগুরা নিউজ’কে বলেন, আমরা উপবৃত্তির টাকা নিয়ে খুবই সমস্যায় আছি। অনেক অভিভাবকদের ধারনা আমরা টাকা আত্মসাৎ করেছি। এব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সমস্যাটা তুলে ধরে এর সমাধানে সহযোগীতা করবেন এটাই আমাদের প্রত্যাশা।

শিক্ষকরা জানান ২০১৪ সালের শেষ কিস্তি ও ২০১৫ সালের প্রথম কিস্তির অর্থ প্রদানের জন্য সরকারের সাথে চুক্তি হয়।  চুক্তির পর সকল শিক্ষার্থীর অভিভাবকদের মোবাইলে ডাচ বাংলা একাউন্ট খোলা হয়। নিয়ম অনুযায়ী একাউন্টে টাকা জমা হয়ে যাওয়ার কথা থাকলেও এই এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ২থেকে ১০জন পর্যন্ত শিক্ষার্থীর টাকা আজ পর্যন্ত একাউন্টে জমা হয়নি।

এব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করলে, ডাচ বাংলা ব্যাংক অফিসে যেতে বলা হয়। ডাচ বাংলার মাগুরা জেলা অফিসে গেলে বলা হয় সময় মত টাকা পৌচ্ছে যাবে। কিন্তু ৬ মাস অতিবাহিত হলেও সেই টাকা আর আজ পর্যন্ত আসেনি।

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করলে বলা হয় উপবৃত্তির টাকা না পেলেও আমাদের কোন কিছু করনীয় নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: