মাগুরার গাছে গাছে গাছিরা।

মাগুরানিউজ.কম:

 mnsalikhaশীতের দিনের অন্যতম আকর্ষণ খেজুর গুড়ের তৈরি পিঠা-পায়েস। দিন বদলের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও বদলায়নি খেজুর রস সংগ্রহ আর গুড়-পাটালি তৈরির পদ্ধতি। তাই তো, শীতে গাছিরা ব্যস্ত হয়ে পড়েছে খেজুর গাছ থেকে রস সংগ্রহের।

রস সংগ্রহের জন্য গাছিরা প্রথমেই খেজুর গাছ কেটে পরিষ্কার করেন। এরপর শুরু হয় রস সংগ্রহের প্রস্তুতি। প্রচলিত নিয়মে মাটির ভাঁড়ে (কলসি) রাতভর রস সংগ্রহ করা হয়। ভোরের সূর্য ওঠার আগেই তা আবার গাছ থেকে নামিয়ে আনে তারা। পরে ওই রস মাটির হাঁড়িতে কিংবা টিনের তৈরি কড়াইয়ে জ্বাল দিয়ে তৈরি করে গুড়-পাটালি।

ইতোমধ্যেই শুরু হয়েছে গুড়-পাটালি তৈরির সেই প্রক্রিয়া। গাছিরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। গ্রামে গ্রামে খেজুরের রস দিয়ে পিঠা, পায়েসসহ নানা মুখরোচক খাবার তৈরির ধুম।

শীতকাল গ্রামবাংলায় নিয়ে আসে নানা রকম সুস্বাদু খাবারের সমাহার। বিভিন্ন রকমের খাবারের মধ্যে শীতের প্রধান অনুষঙ্গ সুস্বাদু খেঁজুরের রস। সে রসে তৈরি পাটালি গুড় আর শীতের রকমারী পিঠাপুলি সবার মন ভরিয়ে দেয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: