একটি অন্যরকম ঘটনা ঘটেছে মাগুরায়…

মাগুরানিউজ.কমঃ

magura_map

একটি অন্যরকম ঘটনা ঘটেছে মাগুরাতে। বিষয়টি একইসাথে মর্মান্তিক এবং প্রশ্নবৃদ্ধ। অন্যরকম কেন? সেটা নাহয় আপনিই বিচার করুন। মাগুরাতে আজ এই ঘটনাটি ‘টক অফ দ্য টাউন’ এ পরিনত হয়েছে। 

মাগুরার শালিখা উপজেলার তিলখড়ি গ্রামে শেয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মোশাররফ মল্লিকের (৬০) মৃত্যু হয়েছে। বুধবার (০১ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। শেয়াল ঠেকাতে অরক্ষিত বৈদ্যুতিক ফাঁদ বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এদিকে, বিষয়টি আরো বেশি সংবেদনশীল হয়ে পরে যখন জানা যায়, পেতে রাখা শেয়াল মারার বৈদ্যুতিক ফাঁদটি মৃত মোশাররফ মল্লিকের ভাই সরোয়ার মল্লিকের। 

স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, তিলখড়ি গ্রামে মোশারফ মল্লিকের বাড়িতে একটি মুরগির ফার্ম রয়েছে। যেখানে বন বিড়াল ও শিয়ালের উপদ্রব থাকায় মোশারফ মল্লিকের ছোট ভাই সরোয়ার মল্লিক ফার্মের চারপাশে খোলা তারের বৈদ্যুতিক বেষ্টনি দিয়ে পাহারার ব্যবস্থা করেছে। বুধবার বিদ্যুতায়িত ওই বেষ্টনির সংস্পর্ষে গিয়েই মোশারফ মল্লিকের মৃত্যু হয়েছে।

তিলখড়ি গ্রামের বাসিন্দা শফিকুর রহমান জানান, সকাল ৮ টার দিকে মোশারফ মল্লিকের ৪ বছর বয়সী নাতি ছেলে বাড়ির উঠানে খেলতে খেলতে মুরগির ফার্মের বেষ্টনির মধ্যে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় মোশারফ মল্লিক নাতি ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিজেই বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলেই মারা যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুতায়িত আহত নাতি ছেলেকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: