মাগুরানিউজ.কম:
মাগুরার শালিখায় হেরোইন সহ এক যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ।
শুক্রবার শালিখা থানার ওসি জনাব আবু জিহাদ ফকরুল অালম খান এর নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে এসআই মোঃ নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা কালে মোঃ সেলিম হোসেন (৩০), পিং-আবু সিদ্দিক, সাং-আগানগর বড় মসজিদ কেরানীগঞ্জ, ঢাকা-কে ১০০ (একশত) গ্রাম হেরোইন সহ আটক করে।
উক্ত ঘটনায় শালিখা থানায় নিয়মিত মামলা রুজু হইয়াছে।

