শালিখার গঙ্গারামপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৭

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় শালিখা উপজেলায় আরব আলী লস্কর (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয় যুবলীগ নেতা ফরিদ হোসেনসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

আরব আলী লস্করের বাড়ি গঙ্গারামপুর গ্রামে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান,  গঙ্গারামপুর গ্রামের ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি ডলার মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে ডলার গ্রুপের সমর্থক আরব আলী লস্করকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন ফরিদ ও তাঁর সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে আরব আলীর মৃত্যু হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারিকুল ইসলাম তারিক জানিয়েছেন এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেনসহ সাতজনকে আটক করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: