মাগুরাতে আনন্দ-উৎসবে শেষ হলো স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন

মাগুরানিউজ.কম:

faridpur_77811

সম্মিলিত হয়ে প্রার্থীরা প্রচার চালিয়েছে, কেন্দ্র দখল হয়নি একটিও কিংবা কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিতও হয়নি। ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। ভোট পড়েছে শতভাগ। প্রথমবারের মতো হওয়া মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে এরকমই চিত্র ছিল মাগুরার সবগুলোর কেন্দ্রের।

বিদ্যালয় গুলোতে ক্যাবিনেট নির্বাচন উপলক্ষে ছিলো অন্যরকম সাজ। হাতে লেখা প্রার্থীদের জন্য পোস্টার ঝুলানো হয়েছে স্কুলের বিভিন্ন জায়গায়। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরেও চলে শান্তিপূর্ণ মিছিল।

শতভাগ ভোটার উপস্থিত হওয়ায় মূল বারান্দা ছাড়িয়ে ভোটরদের দাঁড়াতে হয় মাঠেও। সব কিছু ঠিক আছে কি-না তা তদারকি করছেন স্কুলের শিক্ষার্থীরা।

ক্যাবিনেট নির্বাচনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলছে, আগামী দিনে এই অভিজ্ঞতা কাজে দেবে তাদের। বড়দের নির্বাচনের মতো প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সবই ছিল এই নির্বাচনে।

 

প্রতিটি শ্রেণিতে একজন করে পাঁচটি শ্রেণিতে পাঁচজন ও পরবর্তী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিন শ্রেণি থেকে আরো তিনজন নিয়ে আটজনের স্টুডেন্টস ক্যাবিনেট গঠিত হবে। এই ক্যাবিনেটের মেয়াদ হবে এক বছর।

মাগুরা জেলার আড়পাড়া হাইস্কুলের স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন আজ স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান সরকারের গৃহীত কর্মসুচির আওতায় প্রাথমিক পর্যায়ে প্রতিজেলায় তিনটি করে হাই স্কুলে এই নির্বাচন অনুষ্টিত হচ্ছে। নির্বাচন পরিচালনা করেন দশম শ্রেনীর ছাত্র এহসানুল হক। বিদ্যালয়ের মোট ১০৫৩ জন ছাত্রের মধ্যে ৭৭২ জন ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে।

আড়পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো: খায়রুল ইসলাম সার্বিক ভাবে নির্বাচন তত্বাবধান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: