উৎসবের অপেক্ষায় “বিহারী লাল শিকদার ডিগ্রী কলেজ”। রাত পোহালেই “স্বর্ন-কিশোরী”র আয়োজন

মাগুরানিউজ.কম:

mn

উৎসবের অপেক্ষায় মাগুরার “বিহারী লাল শিকদার ডিগ্রী কলেজ”। চারিদিকে সাজসাজ রব। চলছে অপেক্ষার প্রহর গোনা। রাত পোহালেই চ্যানেল আইয়ের সুবিখ্যাত প্রোগ্রাম “স্বর্ন-কিশোরী”র আয়োজন। উপস্থিত হবেন কিশোরীদের অতি প্রিয় “ফারজানা ব্রাউনিয়া”।

‘এবারের সংগ্রাম সু-স্বাস্থের সংগ্রাম, ১৮ এর আগে বিয়ে নয় ২০ এর আগে গর্ভধারন নয়, ১৫ বছর হলেই টিটি টিকার পাঁচটি ডোজ চাই এবং পরিবারে ছেলে মেয়ে দুজনেই পুস্টিকর খাবারের অধিকারী’ এই স্লোগান নিয়ে মাগুরার ‘বিহারী লাল শিকদার ডিগ্রী কলেজ’ প্রাঙ্গনে আগামীকাল অনুষ্ঠিত হবে চ্যানেল আইয়ের সুবিখ্যাত প্রোগ্রাম “স্বর্ন-কিশোরী”।

বয়ঃসন্ধিতে একজন কিশোরীর শরীর ও মনে ঘটে নানান পরিবর্তন। কিন্তু এক সময়ে আমাদের দেশের কিশোরীরা কোন ভাবে বিষয়গুলো শেয়ার করতে পারছিলো না তাদের পরিবার বা আপনজনের সাথে। ঠিক সেই মূহুর্তে দেশের সব কিশোরীদের পাশে দাড়িয়েছেন “ফারজানা ব্রাউনিয়া”।

“ফারজানা ব্রাউনিয়া” যিনি স্বর্ণকিশোরী নেটওয়ার্ক এ বাংলাদেশের ২ কোটি কিশোরীদের সবচেয়ে বড় নেটওয়ার্ক গড়ার কাজে নিরলস কাজ করে চলেছেন। কাজ করছেন তাদের স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার নিয়ে। প্রতিটি জেলায় গড়ে তুলেছেন নেটওয়ার্ক। সেই সাথে চ্যানেল আই প্রতি সপ্তাহে “স্বর্ন-কিশোরী” অনুষ্ঠানটি প্রচার করছে। ফলে কিশোরীরা আজ নিজের সমস্যার গুলো দ্বিধাহীন ভাবে বলতে শিখছে, অবিভাবকরা হচ্ছেন সচেতন। তারই স্বীকৃতি স্বরূপ গণ মাধ্যমে স্বাস্থ্যখাতে উন্নয়ন মূলক অবদানের জন্য ফারজানা ব্রাউনিয়াকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় স্বাস্থ্য সম্মাননা দেয়া হয়েছে।

অভিনন্দন ফারজানা ব্রাউনিয়াকে তার “স্বর্ণকিশোরী” নেটওয়ার্কের মাধ্যমে দেশের সব কিশোরীদের পাশে দাড়াবার জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: