মাগুরায় ফটকি নদীতে হাতড়িয়েই মাছ শিকার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় নদী, বিল, নিচু মাঠ, জলাশয় ও পুকুর গুলো থেকে নামতে শুরু করেছে পানি। তাই এখন দেশীয় মাছের সরবরাহ বেড়েছে আগের তুলনায় অনেক বেশী। দামও আগের চেয়ে অনেক কম।

মাগুরার ফটকি নদীর মাছের সুখ্যাতি সারা দেশে। এবার গত বছরের গুলোর তুলনাই ফটকি নদীতে মাছ অনেক বেশী। টেংরা, বোয়াল, শিং, মাগুর, রয়না, কাইলে, ফুলসি, পাবদা, ফাতাসি, তিনকাটা, চেলা, দেশি-পুটি, শোল, গজার, টেপা, গুরগুতে, বাছামাছ, বাইম, কৈ, চাঁন্দা, খয়রা, ড়ানকানা, পুটি, টাকি ইত্যাদি সুস্বাদু দেশি মাছ ধরা পড়ছে।

মাগুরার শালিখার ফটকি নদী, হাজীপুর ও আঠারখাদা ইউনিয়নের মাঝদিয়ে বয়ে যওয়া নতুন খাল, নারানখালির-খাল, বিল-বুরাইল,বাউদিয়া-বিল,ইছামতি-বিলসহ পুকুর মাঠে পেশাদার মৎস্যজীবী ছাড়াও ৯ বছরের দুরন্ত বালক ময়না মিয়া থেকে শুরু করে ৬৫ বছরের বৃদ্ধ বাজিত মিয়া কোমরে গামছা বেঁধে দিন কাটাচ্ছে লোভনীয় তরতাজা মাছ ধরার নেশায়।

কেউ রাত জেগে মাছ পাহারা দিচ্ছে। কেউ জালের সাহায্যে, কেউ পলোর সাহায্যে, কেউ আবার হাতড়িয়ে সকাল, দুপুর, বিকেল বিরামহীন মাছ ধরছেন।

মাগুরার নতুন বাজার, পুরাতন বাজার, শালিখা বাজার, বুনোগাতি বাজার, আমুড়িয়া বাজার, হাজীপুর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। দামও আগের থেকে অনেক কম। দেশীয় মাছ প্রকার ভেদে ৪০ টাকা থেকে ৩০০ টাকা দরে পর্যন্ত বিক্রি হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: