আজ থেকে মুক্ত শালিখা’র ধনেশ্বরগাতি

মাগুরানিউজ.কমঃ
mnজয় মিত্র –

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সত্যিই বিশ্বের বিশ্ময়। সমগ্র বিশ্বে আজ বাংলাদেশ মানেই অগ্রগতির আরেক নাম। বর্তমান সরকারের সময়ে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শালিখা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০২টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে মিড ডে মিল কার্যক্রম উদ্বোধন ও উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।

mnশালিখা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার অরুণ চন্দ্র ঢালী, সাবেক শালিখা উপজেলা চেয়ারম্যান শ্যামল কুমার দে, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস, ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স ও ভিক্ষুকদের মধ্যে গরু, ছাগল ও শীত বস্ত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এর আগে বুধবার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান গোপালগ্রাম ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: