মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে এ সপ্তাহে ব্যাপক কম মাছের দাম। নদী খাল বিল পানি কমে শুকিয়ে যাওয়ায় প্রচুর মাছ আমদানী হচ্ছে বলে জানান মৎস্য ব্যবসায়ীরা।
সন্ধা বাজারে মাছ কিনতে আসা ক্রেতা শফিকুল ইসলাম বলেন, গত সপ্তাহের থেকে এ সপ্তাহে মাছের দাম অনেক কমেছে। আমার বাড়ির সবাই নদীর মাছ থেতে পচ্ছন্দ করে তাই আমাকে বেশির ভাগ নদীর মাছ কিনতে হয়। আজ দাম কম তাই মাছ একটু বেশি করে কিনে নিলাম।
মাছ বিক্রেতা রবিউল ইসলাম বলেন, এ সপ্তাহে মাছের আমদানি একটু বেশি ফলে মাছের দাম অনেক কম।এখন পানি কমতে থাকবে মাছ আরো বেশি ধরা পড়বে ও আমদানিও বেশি হবে। পুটি ট্যাংরা মাছ ৫০/৬০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে।


