মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার চতুরবাড়ীয়া বাজারে প্রতিপক্ষের হামলায় কুশখালী গ্রামের কায়েম আলী (৪০) ও তার স্ত্রী নাসিমা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে কায়েম আলী চতুরবাড়ীয়া বাজারে তার দোকানে থাকা অবস্থায় ৭/৮ জন এসে কায়েম আলীর ওপর হামলা চালায় এবং হাতুড়িপেটা করে। এ সময় তার স্ত্রী নাসিমা বেগম স্বামীকে উদ্ধার করতে গেলে তার হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন আহত দম্পত্তিকে উদ্ধার করার পর যশোর হাসপাতালে ভর্তি করেন।


