শালিখায় বিএনপির নেতাকর্মীদের আ.লীগে যোগদান

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার শালিখার কোটবাগ গ্রামে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ উপলক্ষে গ্রামের মশিয়ার মন্ডলের বাড়ীতে যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনেশ্বরগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা, প্রধান অতিথি ছিলেন মাগুরা পল্লীবিদ্যুতের সভাপতি ও ধনেশ্বর গাতী ইউনিয়নের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার।

বিশেষ অতিথি ছিলেন তালখড়ি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজউদ্দিন মন্ডল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও ধনেশ্বর গাতী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিত বিশ্বাস, শতখালী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাশেম মিনা, যুবলীগের আহবায়ক মুজিবুর রহমান, যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হোসেন আলী মুন্সী, নির্মল বিশ্বাস, জাহিদ হোসেন, কামরুজ্জামান, তুহিন বিশ্বাস, ছবুর মুসল্লি। ডা. ফরিদুজ্জামান, বিকু বিশ্বাস ও নায়েব ফকিরের নেতৃত্বে কোটবাগ গ্রামের মশিয়ার মন্ডল, হাবিবুর মুন্সী, আব্দুল মজিদ, উজির বিশ্বাসসহ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: