মাগুরানিউজ.কমঃ মাগুরার শালিখায় ৩ লাখ টাকার হেরোইনসহ ফারুক হোসেন(৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল ৪টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। ফারুক সাতক্ষীরা জেলার মহাদেবপুর গ্রামের আকবর আলীর ছেলে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মাগুরানিউজকে জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ফারুক হোসেনের শরীর তল্লাশি করে ৩২ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। তার নামে শালিখা থানায় মাদক আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে আদালতে হাজির করা হবে।

