মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের ব্রীজ সংলগ্ন রাস্তায় গতকাল বুধবার মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শালিখা উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ মমিন উদ্দিন। ভ্রাম্যমান আদালতে ১০টি মামলায় ১০ জনকে ৫ হাজার ৬০০শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।


