মাগুরায় জামাতপন্থী শিক্ষকের অপসারণ দাবিতে ক্লাস বর্জন

মাগুরানিউজ.কমঃ

maguraবিশেষ প্রতিবেদক-

জামাতপন্থী এক শিক্ষকের অপসারণ দাবিতে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার ছাত্ররা বুধবার ১ ঘণ্টা ক্লাস বর্জন করে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

ওই মাদরাসার বিভিন্ন শ্রেণির ছাত্র ওবাইদুল্লাহ,মনিরুজ্জামানসহ আরো অনেকের অভিযোগ, মাদরাসার বিজ্ঞান বিভাগের শিক্ষক আতাউর রহমান গত ২৫ অক্টোবর মঙ্গলবার নির্ধারিত ক্লাস নেয়ার সময় নিজেকে জামাতের নেতা হিসেবে দম্ভোক্তি করেন এবং জামাতের রাজনীতির পক্ষে নানা বক্তব্য দেন। যেটি তাদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে ও ওই শিক্ষকের অপসারণের দাবি তুলে তারা সকাল সাড়ে ৯টা থেকে ক্লাশ বর্জন শুরু করে। এ সময় মাদরাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা ক্লাশে ফিরে যায়। পরে ছাত্রদের পক্ষ থেকে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়।

এ বিষয়ে শিক্ষক আতাউর রহমান জানান, ছাত্ররা যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণভাবে মিথ্যা ও ভুয়া। আমাকে হয়রানি করার জন্য আমাদের দুই একজন শিক্ষকের প্ররোচনায় তারা এসব করছে। আমি কখনোই জামাতের রাজনীতির সাথে জড়িত ছিলাম না।

মাদরাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান এ বিষয়ে জানান, ছাত্রদের লিখিত একটি অভিযোগপত্র পেয়েছি। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতির উপস্থিতিতে আগামী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: