মাগুরানিউজ.কমঃ
আজ বুধবার মাগুরায় হিন্দু সম্প্রদায়ের গঙ্গা স্নান, গঙ্গা পূজা এবং মেলা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলার শালিখার গঙ্গারামপুর কালী বাড়ি প্রাঙ্গনে, মাগুরা সদর উপজেলার আলমখালী, নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমে, আঠারখাদা সিদ্ধেশ্বরী মঠও মন্দিরের সামনে নবগঙ্গা নদীতে গঙ্গা স্নান, নদী তীরে গঙ্গাপূজা এবং মেলা অনুষ্ঠিত হয়।
নানা বয়সের নারী পুরুষ স্নানে অংশ নেন। নদী তীরে গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়। বসেছে বিরাট মেলাও । মেলায় বিভিন্ন রকম মিষ্টি ,কসমেটিকস, খেলনা, গৃহ সামগ্রী সহ নানাধরনের পন্য উঠেছিল বিক্রির জন্য । বিভিন্ন এলাকা থেকে হাজার মানুষের সমাগম ঘটে। এ উপলক্ষে গঙ্গারামপুর কালীবাড়ি প্রঙ্গনে তিনদিনের মেলা বসেছে।


