বাসে আগুন। মাগুরার শালিখা উপজেলা চেয়ারম্যান টুকু কারাগারে

মাগুরানিউজ.কম:

mn

বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় কারাগারে গেলেন মাগুরার শালিখা উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহফুজা বেগম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মোজফফর হোসেন টুকু শালিখা উপজেলা বিএনপির সভাপতি।

টুকুর আইনজীবী কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, চলতি বছরের ১৪ জানুয়ারি রাতে মাগুরা-যশোর সড়কের আড়পাড়া ফটকী নদীর ব্রিজের উপর একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শালিখা থানা পুলিশ এ ঘটনায় পরদিন ১৫ জানুয়ারি উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ বিএনপির ৩০ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

মোজাফফর হোসেন মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রর্থনা করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: