মাগুরায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন, ১৭ জন খালাস

মাগুরানিউজ.কম:

mnষ্টাফ রিপোর্টারঃ

মাগুরার মহম্মদপুর উপজেলায় আজিজার রহমান হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মহম্মদপুর উপজেলার তেলি পুকুর গ্রামের বাসিন্দা সৈয়দ রোস্তম আলী, হাবিবুর রহমান, সৈয়দ রাজা মিয়া, মো. ইদ্রিস ও সাইফার রহমান। আর অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৭ জনকে খালাস দিয়েছে আদালত।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ১৭ মার্চ দুপুর দুইটার দিকে তেলি পুকুর গ্রামের সৈয়দ পাড়ায় জামে মসজিদে ইমাম সাহেবের টাকা দেয়াকে কেন্দ্র করে বাক্বিতণ্ডার পর নামাজ শেষে আসামিরা আজিজার রহমানকে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই লুৎফুল খবির বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেয়। আদালত শুনানি শেষে ২৪ জনকে আসামি করা অভিযোগ আমলে নিয়ে বিচারকাজ শুরু করে।
 
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট হারুনার রশীদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রোকনুজ্জামান খান। রায় ঘোষানার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: