মাগুরানিউজ.কমঃ
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মাগুরা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক সাধারণ সম্পাদক এটিএম মহব্বত আলীকে সভাপতি ও সমীর চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ফ্যাক্সযোগে কেন্দ্রীয় জাসদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক প্রধান স্বাক্ষরিত নতুন অনুমোদিত কমিটির কপি তারা হাতে পেয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এটিএম মহব্বত আলী।
অনুমোদিত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- কামরুজ্জামান চপল, কাজী জিন্নাতুন নুর, দেলোয়ার হোসেন দিলু, আব্দুল মান্নান, মতিয়ার রহমান, এ এস এম বাসারুল হায়দার, জাহিদুল আলম।


