নিষ্প্রাণ হরতালে মাগুরায় জনজীবন স্বাভাবিক

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে দলটির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে সাড়া দেয়নি মানুষ। তাই জনজীবনও রয়েছে স্বাভাবিক। হরতালের কোনো ধরনের প্রভাব পড়েনি মাগুরা জেলাতে।

বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল দুপুর গড়িয়ে গেলেও কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। দেখা যায়নি জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মীকে। হরতালের সমর্থনে হয়নি বিক্ষোভ মিছিলও।

তবে হরতালে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ-র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। শহরজুড়ে রাখা হয়েছে গোয়েন্দা তৎপরতাও।

এদিকে, সকাল থেকে সব রুটের দূরপাল্লার বাস চলাচল করছে। স্বাভাবিক রয়েছে আন্তঃজেলা রুটের বাস চলাচলও। এছাড়া সব ধরনের হালকা যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: