মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আমিনুল ইসলাম লিটন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। লিটনের বাড়ি সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর গ্রামে। পুলিশ দাবী করছে সে আন্তজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক ডাকাতি মামলার আসামী।

গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, কছুন্দি ব্রিজ এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতি চলছে বলে খবর আসে পুলিশের কাছে। পরে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) তরিকুল পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় ১৮রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়।

সুদর্শন রায় আরো জানান, ঘটনাস্থল থেকে রক্তাক্ত এক ডাকাতকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ডাকাত সর্দার আমিনুল ইসলাম লিটন শনাক্ত করা হয়। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও মাগুরা সদর থানায় ডাকাতির মামলা রয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, করাত, শাবল, দুটি রামদা, একটি চাপাতি ও সাত জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।

তবে এ ব্যাপারে এখনো নিহতের পরিবারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: