বুধবার সূর্যগ্রহণ

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্ক-

ঠিক এক বছরের মাথায় ফের পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। ৯ মার্চ দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। তবে বাংলাদেশ থেকে আংশিক গ্রহণ দেখা যাবে।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৫টা ১৯ মিনিট ২৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে সকাল ১০টা ৩৪ মিনিট ৫৪ সেকেন্ডে শেষ হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে সকাল ৬টা ১৬ মিনিট ৪২ সেকেন্ডে এবং সকাল ৯টা ৩৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।

সর্বোচ্চ গ্রহণটি ঘটবে বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৭ মিনিট ৬ সেকেন্ডে যা স্থায়ী হবে ৪ মিনিট ১৪.১ সেকেন্ড।

বুধবার গ্রহণযুক্ত অবস্থায় বাংলাদেশে সূর্যোদয় ঘটবে। অর্থাৎ সূর্যোদয়ের পর থেকেই আংশিক গ্রহণটি দেখা যাবে এবং তা সর্বোচ্চ ৪৫ মিনিট স্থায়ী হবে। ঢাকায় স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে সূর্য ওঠার পর থেকে গ্রহণ শুরু হয়ে ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে গ্রহণ শেষ হবে। আংশিক সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায়টি ঘটবে সকাল ৬টা ৩৮ মিনিট ৪৯ সেকেন্ডে।

পরবর্তী সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে এক বছরেরও বেশি সময়। পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহ্ণ হবে ২১ আগস্ট, ২০১৭।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: