মাগুরানিউজ.কমঃ
দ্বিতীয় ধাপে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য মাগুরা সদরের ১২ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫৫ প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন।
বিগত নির্বাচনে চেয়ারম্যান পদে সদরের ১২টি ইউনিয়নের মধ্যে ৭টিতে বিএনপি ও ৫টিতে আওয়ালীগের প্রার্থীরা বিজয়ী হয়েছিল। বিএনপি ৭টির মধ্যে ৬টিতে বর্তমান চেয়ারম্যানদের মনোনয়ন দিলেও আওয়ামীলীগ ৫টির মধ্যে মাত্র ১টিতে বর্তমান চেয়ারম্যানকে মনোনয়ন দিয়েছে।
অধিকাংশ ইউনিয়নে বিএনপি থেকে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও প্রায় প্রতিটি ইউপিতেই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে।
তবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু বলেন, তৃর্ণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


