মাগুরানিউজ.কমঃ
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তির পূনর্মিলনীকে ঘিরে পুরো শহর জুড়ে চলছে প্রাণের মেলা। কলেজের সুসজ্জিত সুবিশাল মাঠে চলছে গ্রুপ ভিত্তিক আড্ডা।
তবে পুরো আয়োজনে ঘুরেফিরে একটাই প্রশ্ন মুখে মুখে- কেমন আছিস? বা কেমন আছেন? কারো সঙ্গে মিলিত হলে প্রথম প্রশ্ন এটাই।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে নিজ ব্যাচের বন্ধু-বান্ধবসহ কলেজের সুসজ্জিত সুবিশাল মাঠে দিনভর চলেছে গ্রুপ ভিত্তিক আড্ডা।


