মাগুরানিউজ.কমঃ
শুক্রবারের সব পথ মিশে গেছে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মিলন মেলায় এসে। ছুটির এ দিনটিতে দুপুরের পর থেকে ভিড় বাড়তে বাড়তে সন্ধায় তিল ধারণের ঠাঁই নেই মিলন মেলা প্রাঙ্গণে! পুরো ক্যাম্পাস এখন জনসমুদ্র।
মাগুরা শহরে রাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। রঙ্গিন আলোয় ঝলমল করছে পুরো শহর। ৪মার্চ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছরপূর্তি উপলক্ষে শহর সেজেছে বর্ণিল সাজে।
আলোকসজ্জা দেখতে সন্ধ্যা থেকেই সব শ্রেণির মানুষের ঢল নেমেছে মাগুরা শহরে।


