মাগুরানিউজ.কমঃ
সেলফি নাহলে এমন উৎসবই মাটি! তাই মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তির পূনর্মিলনীকে ঘিরে চলছে গণহারে সেলফি তোলার পালা। আর সেটা যদি হয় সাইফুজ্জামান শিখর তাহলেতো কোন কথাই নেই।
আজ পূনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত একদল শিক্ষার্থী সাইফুজ্জামান শিখর কে অনুরোধ জানালে তিনি হাসিমুখে সেলফিতে অংশ নেন।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে নিজ ব্যাচের বন্ধু-বান্ধবসহ কলেজের সুসজ্জিত সুবিশাল মাঠে এখন চলছে গ্রুপ ভিত্তিক আড্ডা।
আবার কেউ সেলফি তুলে ফেসবুকে পোষ্ট দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।


