মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক ১ঘন্টা বন্ধ

মাগুরানিউজ.কমঃ

file (1)বিশেষ প্রতিবেদক-

সহকর্মীকে মারধর করার প্রতিবাদে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেছেন বাস শ্রমিকেরা।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রমিকেরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, মহাসড়কে ইজিবাইক চালাতে বাধা দিলে ইজিবাইক চালক কালু এক বাস শ্রমিককে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে হামলাকারীকে গ্রেফতার ও মহাসড়কে ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে বাসশ্রমিকেরা ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন। এতে ঝিনাইদহ থেকে যশোর-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা ও মাগুরার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হামলাকারীকে গ্রেফতার করা হবে পুলিশের এমন আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: