মাগুরায় সরকারী কর্মকর্তার প্রাণনাশের হুমকী দিয়ে কাফনের কাপড় পাঠালো জঙ্গী সংগঠন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আনসার উল্লা বাংলা সংসদ নামের জঙ্গী সংগঠন জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তাকে কাফনের কাপড় ও বোমা সদৃশ্য বস্তু রেখে জীবন নাশের হুমকী দিয়েছে।

আজ বুধবার সকালে জেলা কালেক্টরেট ভবনে অবস্থিত বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিন) বিলাস সরকারের কক্ষের সামনে কে বা কারা জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা আব্দুর রহমানের নামে প্রেরিত প্যাকেট রেখে যায়। প্যাকেটের মধ্যে কাফনের কাপড়, সাবান, আতর গোলাপ এবং অপর একটি প্যাকেটে লাল টেপ মোড়ানো বোমা সদৃশ্য বস্তু পাওয়া যায়।

সকালে অফিসে এসে কর্মকতারা তা দেখে পুলিশকে সংবাদ দেয়।

তাৎক্ষনিক ভাবে জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বোমা সদৃশ্য বস্তুটি পানিতে রেখে নিস্ক্রিয় করে।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ জানান, বিষযটি তদন্ত না করে কিছু বলা যাবেনা ,তবে মনে হয় কেউ আতংক সৃষ্টির জন্য এটি রেখে যেতে পারে।

জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা আব্দুর রহমান জানান, তিনি গত মাসের ৭ তারিখে মাগুরায় যোগদান করেছেন। তার সাথে কারো কোন শত্রুতা নেই।

অরুন শীল-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: